বাজনা সহযোগে স্পেশাল ট্রেনে কলকাতামুখী বিজেপি কর্মী সর্মথকেরা
দুর্গাপুর হাওড়া স্পেশাল ট্রেনে ব্রিগেডমুখী দুর্গাপুরের বিজেপি সমর্থকরা।একই সঙ্গে রয়েছে দুর্গাপুরের আশপাশের জেলার বিজেপি কর্মী সমর্থকরা ও। ভোর থেকেই বিজেপি কর্মীরা দুর্গাপুর স্টেশন আসতে শুরু করেন।সঙ্গে এক নাগারে চলে স্লোগান।দুর্গাপুর স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে দুর্গাপুর হাওড়া স্পেশাল ট্রেনে নির্দিষ্ট সময়ে উঠে পরেন বিজেপি কর্মী সমর্থকরা। ভোর থেকেই বাঁকুড়া বিষ্ণুপুর পান্ডবেশ্বর আসানসোল সহ আরো বেশ কিছু জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা দুর্গাপুর স্টেশনে আসতে শুরু করেন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই, জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও জেলা বিজেপি সাধারণ সম্পাদক অভিজিত দত্তর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্যেশে রওনা হন।স্টেশনে বাজনা বাজিয়ে আবার কেউ প্রধানমন্ত্রীর মুখোশ পড়ে, চরম উৎসাহ উদ্দীপনার সঙ্গে কলকাতার উদ্দেশ্যে রওনা হন বিজেপি কর্মীরা৷





