প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগেই শহর জুড়ে দেখা গেল ‘গো ব্যাক মোদী’-র হোর্ডিং
কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা । রাজনৈতিক জনসভা ছাড়াও প্রশাসনিক সভা হবে এদিন। সেই সভাকে কেন্দ্র করে গোটা কলকাতায়া ছেয়ে গিয়েছে মোদীর সভার হোর্ডিং।তবে সভা হওয়ার ঠিক আগের রাতে পাল্টা হোর্ডিং এ চেয়ে গেলো শহর। কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকায় ‘গো ব্যাক মোদী’ হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে শহর। মা উড়ালপুল থেকেও ওই হোর্ডিং নজরে আসছে।হোডিং এ লেখা, ‘গো ব্যাক মোদী’। তার সঙ্গে সংখ্যা (১ লক্ষ ৯৬ হাজার কোটি) লিখে উল্লেখ করা হল বাংলায় বিজেপির কত টাকা বকেয়া আছে।এমন কি ভোটাধিকার ধর্না মঞ্চ থেকেও আওয়াজ উঠল ‘গো ব্যাক’।তাদের দাবি এরা বুর্জোয়া তন্ত্রকে মেনে চলে।মানুষের কথা ভাবে না।





