এস পি জির নজর এড়িয়ে ধর্মতলায় বয়কট বিজেপি পোস্টার

বয়কট বিজেপি , বাংলার হার্মাদ দিয়ে রাজনীতি চলবে না বলে ধর্মতলা জুড়ে পড়ল পোস্টার। বিজেপির পতাকার পাশেই পড়েছে পোস্টার।নরেন্দ্র মোদীর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এদিন রয়েছে জনসভা।বিধানসভা নির্বাচনের আগে খাস কলকাতার এই জনসভা ঘিরে স্বাভাবিক ভাবেই রয়েছে টান টান উত্তেজনা। তারই মাঝে ধর্মতলায় এই পোস্টার ঘিরে শুরু রাজনেতিক তর্জা।তবে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেনের দাবি তৃণমূল ভয় পেয়েছে। তাই তারা এই পোস্টার লাগিয়েছেন। আলী হোসেনের দাবি রাজ্যের সংখ্যালঘু মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আছে।কিন্তু প্রশ্ন টা হচ্ছে এই কড়া নিরাপত্তা বেস্টনি পেরিয়ে এই পতাকা লাগালো কে?রাজনৈতিক মহলের ব্যাক্ষা খুব স্পষ্ট।নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী।সুতরাং তিনি পৌঁছনোর ২৪ ঘন্টা আগে থেকে পুরো নিরাপত্তার দায়িত্ত্ব এস পি জির আাওতায় চলে যায়।এস পি জি কি?এস পি জি আসলে হলো স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এটি ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য গঠিত একটি অত্যন্ত দক্ষ অভিজাত বাহিনী। ১৯৮৮ সালে ভারতের সংসদীয় আইন SPG Act দ্বারা গঠিত এই বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এবং প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সর্বোচ্চ পর্যায়ের সুরক্ষা প্রদান করে।তাহলে গতকাল সন্ধ্যের পর থেকে ওই ধর্মতলা চত্ত্বরের নিরাপত্তা এস পি জির হাতেই ছিল।তাদের নজর এড়িয়ে ধর্মতলায় পোস্টার লাগাল কে? এই প্রশ্ন পাল্টা তুলেছে তৃনমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *