নতুন বাস রুটের ঘোষণা রাজ্যের

ঘোষবাগানের অধিবাসীদের দীর্ঘ দিনের দাবী কে স্বীকৃতি দিয়ে বিধায়ক এবং ডেপুটি মেয়র অতীন ঘোষেরঐকান্তিক প্রচেষ্টায় নতুন বাসের রুটের ঘোষণা করা হল।এদিন পৌর প্রতিনিধি শ্রীমতি সুমন সিং এর সহযোগীতায় ঘোষ বাগান এবং কাশীপুর নাগরিকদের জন্য নতুন বাস রুট 7S-69 চালু করা হল।ঘোষবাগান বরম বাবা মন্দির হইতে সাঁতরাগাছি বাস টামিনাসহোওড়া পর্যন্ত যাবে এই নতুন বাস। ভায়ারিজেনী সিনেমা, বিবি বাজার- চিড়িয়ামোড়, টালা ব্রিজ-শ্যামবাজার-মায়া মোড়- মানিকতলা রাজা বাজার জগৎ সিনেমা-এন. আর হাসপাতাল জোড়া গির্জা- মল্লিক বাজার- মিন্টো পাক- এক্সাইড মোড়-রবীন্দ্র সদন-পি. টি. এস-হয়ে বাস টি পৌঁছাবে সাঁতরাগাছি স্টেশন। দীর্ঘদিনের অপেক্ষার পর এলাকাবাসীদের এই দাবি পূরণ করা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়। ২০০ সিএনজি বাস কেনার জন্য ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।তার মধ্যে 100 বাস ইতিমধ্যে কেনা হয়ে গেছে।তবে ইতিমধ্যে যে সিএনজির সংকট তৈরী হয়েছে তার জেরে সমস্যা এখন হলেও পরে তা সামাল দেওয়া হবে বলে এদিন দাবি করা হয়। কেন্দ্রীয় গাইডলাইনে দেওয়া হয়েছে কমার্শিয়াল ক্ষেত্রে সিএনজি কেনাটা বন্ধ করতে।অটো থেকে রেস্তোরা মালিক।এই সমস্যা বিরাট সংকটের সম্মুখীন এরা।স্বাভাবিক ভাবেই পরিবহনের ক্ষেত্রেও একটি বিরাট পরিবর্তন ঘটছে তার ফলে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংবাদিক বৈঠক করে বলে দিয়েছেন রাজ্যে যে গ্যাস তৈরি হয় সেই দেশগুলি আপাতত রপ্তানি করা হবে না বাইরে কোন স্টেট এ। গ্যাসের সাপ্লাইয়ের খামতি পরিষেবা বিঘ্নত করছে।মমতা বলেন সরকার লাগাতার চেষ্টায় আছে এই খামতিটি কে পূরণ করতে। এরই মধ্যে নতুন এই বাস রুটের উদ্বোধন সার্বিক ভাবে সিএনজির ঘাটতির সমস্যাকে ছাপিয়ে এলাকাবাসীকে আনন্দ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *