19 নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল ধসে পড়ে বিপত্তি, বড়সড়ো দুর্ঘটনা হাত থেকে বাঁচলো বেশ কয়েকটি গাড়ি
পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সরডাঙ্গা এলাকায় কলকাতা থেকে বর্ধমান অভিমুখী রাস্তায় হঠাৎই হুর মুড়িয়ে ভেঙে পড়ে গার্ডওয়াল । ধসে গেল রাস্তার বেশ খানিকটা অংশ। ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আইআরবি নামে এক বেসরকারি সংস্থা এই রাস্তার নির্মাণের কাজ করছিল। এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার জন্য এইরকম ঘটনা ঘটেছে। যার ফলে ১৯ নম্বর জাতীয় সড়কের যান চলাচল ব্যাহত হয় জামালপুর থানার আজাপুর এলাকা থেকেই সমস্ত গাড়িগুলিকে বাইপাস দিয়ে নামিয়ে দেওয়া হয়। ব্রিজের ওপর যান চলাচল বন্ধ করে দিল পুলিশ। ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। রাস্তা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল আগেও। ধীর গতিতে কাজ করছিল তারা। একাধিক সময় রাস্তার উপর লাইট গুলো বন্ধ থাকে। আজ রাস্তা ভেঙ্গে পড়ে প্রমাণিত হলো এলাকাবাসীর অভিযোগ গুলোই সত্য।





