সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাখা বন্ধ করে গ্যাস সমস্যার সমাধান জরুরি,ফিরহাদ

সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ কে কেন্দ্র করে একটি জটিল সমস্যা সৃষ্টি হয়েছে। ক্রমশ হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক স্তরে প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের ক্রাইসিস শুরু হয়েছে। এই পরিস্থিতির শিকার এই মুহূর্তে আমাদের দেশ,রাজ্য সঙ্গে শহর কলকাতা ও।পরিস্থিতির মোকাবিলা করার লক্ষ্যে এবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখলেন কাউন্সিলর তপন দাশগুপ্ত। তপন দাশগুপ্ত প্রস্তাব রাখেন কলকাতা পুরসভার বেশ কিছু অঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে রান্না সম্পূর্ণ করার ব্যবস্থা চালু আছে। এই কাজে উদ্যোগী হয়েছে বেঙ্গল গ্যাস সাপ্লাই কর্পোরেশন যা সংক্ষেপে বি জি এস এল (BGSL). জানা গিয়েছে রাজপুর সোনারপুর মধ্যমগ্রাম বারাসাত এলাকায় এমন গ্যাসের সংযোগ দেওয়ার ব্যবস্থার কাজ চলছে। কম খরচে অনেক সুবিধা জনক এই পদ্ধতি কলকাতার বিভিন্ন ওয়ার্ডে চালু হলে আখেরে শহর কলকাতার মানুষ উপকৃত হবেন। প্রয়োজনীয় গ্যাস পাবেন এবং সহায়ক মূল্যেই তা নাগালের মধ্যে থাকবে।এই প্রস্তাবেরউত্তরে মেয়র ফিরহাদ হাকিম জানান বর্তমান পরিস্থিতিতে গ্যাস এবং তেলের জোগান কমছে। গ্যাসের দাম উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। কম খরচে গ্যাস পাইপ লাইন চালু করার লক্ষ্যে ইতিমধ্যে”বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের” সঙ্গে কলকাতা পুরসভা আলাপ আলোচনা করেছে। এ বিষয়ে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব ও গ্রহণ করা হয়েছে। পাইপ লাইনের কাজ শুরু করার বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। BGCL এর পক্ষ থেকে পাইপলাইনের কাজে কত টাকা খরচ হতে পারে তার গতিপ্রকৃতি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য এখনো পর্যন্ত তারা কলকাতা পুরোসভার কাছে জমা দেয়নি বলে এদিন জানান মেয়র। তাই এই বিষয়টি অবিলম্বে খোঁজখবর নিয়ে প্রক্রিয়াটি শেষ করার লক্ষ্যে তাদের সঙ্গে কথা বলা হবে বলেও জানালেন মেয়র ফিরহাদ হাকিম।তবে এই সমস্যার কোন ব্লু প্রিন্ট তেরীতে ব্যার্থ কেন্দ্রকে এক হাত নিলেন ফিরহাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *