মহিলার গোপন ছবি তোলার অভিযোগ,অভিযুক্ত তৃণমূলের প্রধানের ভাইপো
বাড়ির কাঁচের জানলা ভেঙে গোপনের ছবি তোলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রধানের ভাইপোর বিরুদ্ধে।উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার ফলবাড়ির বাসিন্দা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী কবিতা সরকার সোমবার গোপালনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তার অভিযোগ ৮ ই মার্চ রাতে তার ঘরের জালনা ভেঙে গোপনে ছবি তোলার চেষ্টা করা হয়। সেই সময় কবিতা সরকার ও তার মেয়ে ঘরে ছিলেন । এর আগেও একাধিকবার এই মহিলাকে বিরক্ত করত রকি বলেও অভিযোগ করেছেন কবিতা। ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে গোপালনগর থানার দারস্থ হয়েছেন মহিলা।অভিযোগকারীনি কবিতা সরকারের দাবি ভাইপো রকি হাজরা এবং প্রধান তপন হাজরা আতঙ্কে রয়েছেন।কবিতার আরো দাবি এর আগেও তাঁকে হুমকি দওয়া হয়েছিল তিনি যে ঘরে থাকেন সেই ঘরে হামলা হবে।মহিলার দাবি তিনি রীতিমতন আতঙ্কে রয়েছেন। কবিতা সরকার দাবি করেছেন তিনি মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে। অন্যদিকে চৌবেরিয়া এক নম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন হাজরা জানিয়েছেন কবিতা সরকার ফুলবাড়ীর বাসিন্দা।একই সঙ্গে মিথ্যা অভিযোগ করা হয়েছে চক্রান্ত করে বলে অভিযোগ করছেন তপন হাজরা।এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ কটাক্ষ করে বলেছেন আমরা আগেই বলেছিলাম তৃণমূল কংগ্রেস গোষ্ঠী কোন্দলে জর্জরিত । তৃণমূল কংগ্রেসের নেত্রী সঙ্গে এরকম ঘটনা ঘটলে সাধারণ মানুষের সঙ্গে ওরা কি করতে পারে বুঝুন।





