হটাৎ চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন একটুর জন্য রক্ষা পেলেন চালক
একটি চলন্ত চার চাকা গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।অণ্ডালের চঞ্চনির শ্যাম সুন্দরপুর নাকা চেকিং পয়েন্টের সামনে অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন গাড়ির চালক।মাঝরাস্তায় হঠাৎ গাড়িতে আগুন লেগে যাওয়ায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি যখন শ্যাম সুন্দরপুর নাকা চেকিং-এর কাছাকাছি পৌঁছায়, তখন হঠাৎই সেটির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। নাকা চেকিং-এ ডিউটিরত পুলিশ কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত তৎপর হয়ে ওঠেন।খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উখড়া ফাঁড়ি এবং লাউদোহা থানার বিশাল পুলিশ বাহিনী।পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করে যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে।প্রাথমিক অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড।গাড়িতে থাকা যাত্রীরা সুরক্ষিত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দমকলের ইঞ্জিন আসার আগেই পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। এই ঘটনার ফলে রাস্তায় কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। যেখানে গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে সেখানেই একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছিল।গাড়ির চালক পরশুরাম জসওয়ারা জানান, তিনি পাঁচগাছিয়া থেকে ডিউটি জয়েন করার জন্য ঝাঁজরা এমআইসি-র (MIC) দিকে যাওয়ার সময় পথের মধ্যে একটি পেট্রোল পাম্প পার হওয়ার পরই গাড়িতে একটি গন্ধ পান। সন্দেহ হওয়ায় তিনি দ্রুত গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান। গাড়ি থেকে নামতেই তিনি দেখেন ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। কিছুক্ষণের মধ্যেই গাড়ির বাঁদিকের টায়ারের ওপর থেকে আগুনের শিখা দেখা যায়।চালক পরশুরামবাবু জানান, প্রথমে তিনি নিজের কাছে থাকা জলের বোতল দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এরপর ঘটনাস্থলে সিভিক ভলেন্টিয়াররা দ্রুত পৌঁছে ধুলো-বালি চাপা দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে জ্বলতে শুরু করে এবং গাড়িটি প্রায় ভস্মীভূত হয়ে যায়।একটুর জন্য প্রানে বাঁচলেন চালক।





