দক্ষিণেশ্বরেও কালো পতাকা জ্ঞানেশ কুমারকে

হিংসা এবং ভয় মুক্ত ভোট। পশ্চিমবঙ্গের আসন্ন ভোট নিয়ে এই একটাই সিদ্ধান্তে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন।এদিন সকালে বেলুড় মঠ ঘুরে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এ কথাই জানান। এদিন তিনি বলেন বেলুড় মঠে রামকৃষ্ণ এবং বিবেকানন্দের পূণ্যভূমিতে এসে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চান।তাঁর দাবি এবারের নির্বাচন হিংসা এবং ভয় মুক্ত হবে।কোন রকম হানাহানি ও হিংসা ছাড়াই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তবে এদিন সকালে দক্ষীনেশ্বর মন্দিরের প্রবেশ করার মুহূর্তে নির্বাচন কমিশনারের উদ্যেশ্যে কালো পতাকা প্রদর্শন করে একদল তৃণমূল সমর্থক। এদিন তিনি মা ভবতারিণীর কাছে পুজো দেওয়ার পাশাপাশি মন্দির চত্বর ঘুরে দেখেন। যদিও নির্বাচন কমিশনারকে কালো পতাকা দেখানো নিয়ে বেশ খানিকটা উত্তেজনার সৃষ্টি হয়। যদিও কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে নির্বাচন কমিশনার বলেন বাংলায় হিংসা মুক্ত এবং সচ্ছ নির্বাচন করাই কমিশনের এক মাত্র লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *