পরিবর্তন যাত্রায় ফের তৃণমূল বিজেপি সংঘর্ষ, তদন্তে পুলিশ

বিজেপির পরিবর্তন যাত্রার রথ আসার আগে বিজেপি দলীয় কর্মী সমর্থকরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন।অভিযোগ তখনই তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করে দলীয় পতাকা খুলে দেয়।গোটা রাজ্য জুড়ে বিজেপির এই পরিবর্তন যাত্রা রথ চলছে নির্বাচী প্রচার হিসেবে।মঙ্গলবার বারাসাত থেকে হাবড়া যাবে এই রথ যশোর রোড ধরে। তার আগে বামনগাছি চৌমাথা এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন। আচমকা বাইকে করে তৃনমূল আশ্রিত কয়েকজন এসে বিজেপি কর্মীদের মারধর করে বলে অভিযেগ।এমনকি বিজেপি আরো অভিযোগ তাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। তাদের লাগানো দলীয় পতাকা পুনরায় খোলা হয় বলে ও অভিযোগ করে পদ্ম শিবির।তবে পরবর্তীতে মোবাইল ফোন তাদের ফিরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দত্তপুকুর থানার বামনগাছি ফাঁড়ির পুলিশ। ঘটনার পর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চলে যায়। ইতিমধ্যে দুজন বিজেপি কর্মী বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে শাসক দল। তাদের দাবি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। কাউকে ভয় দেখানোর মতো নোংরা রাজনীতি শাসক শিবির করে না বলেই দাবি করেছে শাসক শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *