বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার
ধর্ণার চতুর্থ দিন বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে তিনি বলেন, বিজেপির তরফে ধর্নামঞ্চের আশেপাশে লিফলেট বিলি করা হচ্ছে। এজেন্সিকে দিয়ে এ কাজ করানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। এরপরই অভিযুক্তদের হাতেনাতে ধরার নির্দেশ দেন মমতা। মন্ত্রী শশী পাঁজাকে দ্রুত এফআইআর করতে বলেছেন তিনি।একই সঙ্গে সকলকে আশেপাশে নজর রাখার নির্দেশও দেন তিনি। জানা গিয়েছে ইতিমধ্যেই একজনকে হাতেনাতে ধরা হয়েছে।এসআইআরে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে ধর্নামঞ্চেই থাকছেন তিনি। সোমবার সকালে মঞ্চ থেকেই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। জানান, ধর্নামঞ্চের আশেপাশে বিজেপির তরফে লিফলেট বিলি করা হচ্ছে। মমতা বলেন, “বিজেপি ধর্নামঞ্চের কাছে লিফলেট বিলি করাচ্ছে। এদের হাতে নাতে ধরতে হবে। গলায় দড়ি দিয়ে মারা উচিত ওদের বলেও হুঁঙ্কার দেন তিনি। ভোট চোর বলে কটাক্ষ করেন মমতা। শশী পাঁজাকে দায়িত্ব দেন এদের বিরুদ্ধে এফ আই আর করার জন্য। তারপরেই তিনি বলেন এখানে ওদের ঢোকার অধিকার নেই। অন্যায় করলে ফোঁস করতে হয়। এদের হাতে নাতে ধরুন।





