মৌরিগ্রাম স্টেশনের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড
রাতে হাওড়ার মৌরিগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রাত প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের পাশেই পরপর কয়েকটি দোকানে আগুন লেগে যায় বলে খবর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেললাইনের ধারে থাকা দুটি অস্থায়ী দোকান থেকে প্রথমে আগুন লাগে।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আরো কয়েকটি দোকানে।আগুন দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন।আগুন নেভানোর চেষ্টা শুরু করেন তাঁরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।আসে দমকলের দুটি ইঞ্জিন।ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।হতাহতের কোন খবর নেই।





