সব জল্পনার অবসান, তৃণমূলে যোগদান গরিবের বন্ধু মতিবুরের
দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটল। হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক মাধ্যমে গরিবের বন্ধু নামে ভাইরাল মতিবুর রহমান যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।তৃণমূল ভবনে ব্রাত্য বসুর হাত ধরে যোগদান করেন মতিবুর। ২১ সালে বিজেপির টিকিটে লড়াই করে ছিলেন মতিবুর। গত এক বছর ধরে হরিশ্চন্দ্রপুরে ব্যক্তিগত ভাবে সমাজকল্যাণ মূলক কাজের মধ্যে দিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন তিনি।বহু অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আছেন।মানুষের স্বারৃথে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করতে দেখা ও যায় মতিবুরকে। ইতিমধ্যেই মতিবুর ঘোষণা করেছেন বিধানসভায় প্রতিদ্বন্দিতা করবেন। তারপরে তৃণমূলে যোগ। তবে কি মন্ত্রী তাজমুলের হরিশ্চন্দ্রপুরে এবার প্রার্থী পরিবর্তন হচ্ছে?দকীয়,সূত্রের খবর মন্ত্রীর গড়ে শুধু ক্ষোভই নয় বরং গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র প্রকট হয়েছপ। সেই ক্ষতে প্রলেপ দিতে কি এবার সমাজসেবি মতিউরকে সামনে রেখে লড়াই করবে তৃণমূল?সেই জল্পনা আরো জোড়ালো হচ্ছে তাঁর এদিন তৃণমূল কংগ্রেসে যোগদানের সঙ্গে সঙ্গে।





