ভোটাধিকার রক্ষার লড়াই এ ধর্মতলায় ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইকে কেন্দ্র করে শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া বা SIR-এর নামে নির্বাচন কমিশনের উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং জীবিত মানুষকে মৃত দেখানোর মতো গুরুতর অভিযোগের বিরুদ্ধে পথে নামছে রাজ্যের শাসকদল । বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই এবার সরাসরি কমিশনের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবারের এই প্রতিবাদ মঞ্চে তৃণমূল নেত্রীর পাশেই উপস্থিত থাকবেন সেই সমস্ত ভুক্তভোগী ভোটার এবং তাঁদের পরিবারের সদস্যরা । যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা যাঁদের মৃত বলে দেখানো হয়েছে থাকবেন তাঁরাও। 2006 সালে সিঙ্গুরে কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । দীর্ঘ সময় পর সেই একই জায়গায় ফের একবার অধিকার রক্ষার দাবিতে তৃণমূল নেত্রীর এই ধর্নায় বসতে চলেছেন।৩ ডিসেম্বর, ২০০৬ সাল মমতা বন্দ্যোপাধ্য়ায় সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য ‘কৃষিজমি বাঁচাও কমিটি’ তৈরি করে ধর্মতলায় মঞ্চ বেঁধে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছিলেন। প্রায় ২০ বছর পর নাগরিক ভোটাধিকারের অঙ্গীকার কে সামনে রেখে আবার ঐতিহাসিক মেট্রো চ্যানেলে ধর্না দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।টানা ২৬ দিন অনশন করার পর ধর্না প্রত্যাহার করা হয় ২৯ ডিসেম্বর ২০০৬ সাল।এবার এস আই আর এর বিরোধীতায় এই ধর্ণাকে মুখ্যমন্ত্রী ঠহক কি রূপ দেন সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *