বাহা উৎসবে ভিন্ন রূপে দেখা মিলল হেমন্ত সোরেনের
শুধু মৃদঙ্গ বাজিয়েই নয়, মৃদঙ্গের তালে নাচতেও দেখা গেলো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। ঝড়খন্ডের বাহা উৎসবে হেমন্ত সোরেনের দেখা মিলল অন্য মেজাজে।ঝড়খন্ডের সব থেকে বড় উৎসব বাহা উৎসব।সেই বাহা উদযাপন করতে তিনি নেমরায় তাঁর পৈতৃক বাড়িতে এসেছিলেন। তাঁর স্ত্রী সিমলক সোরেন এবং মা রূপী সোরেনও তাঁর সঙ্গে ছিলেন। প্রথমে তিনি তাঁর পারিবারিক দেবতার সামনে মাথা নত করে আশীর্বাদ প্রার্থনা করেন। উপজাতীয় ঐতিহ্য অনুসারে, গ্রাম বাসীরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায় এবং তাঁকে তাঁর পৈতৃক বাড়ি থেকে জাহেরে নিয়ে যান।





