কালারফুল বয়ের কীর্তন অবতার,আরিয়াদহে নজর কাড়লেন মদন

মদনের গান টা পুরো যাবে।ভিওর নীচে হাল্কা করে গানটা দেওয়া যায়,কি না দেখো।কপি রাইট দেখে নিও।আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র। রাজনৈতিক মঞ্চে বরাবরই নিজের আলাদা স্টাইল এবং বর্ণময় ব্যক্তিত্বের জন্য পরিচিত তিনি। কখনো ‘কালারফুল বয়’, কখনো অভিনেতা, আবার কখনো গায়ক।সব ভূমিকাতেই নিজস্ব ছাপ রেখেছেন মদন। এবারও সেই স্বতন্ত্র ভঙ্গিতেই প্রচারে চমক রাখলেন তিনি।প্রচারের ব্যস্ততার মাঝেই হঠাৎই অন্য রূপে দেখা গেল প্রার্থীকে। উত্তর ২৪ পরগনার আরিয়াদহ এলাকায় এক ভক্তিমূলক অনুষ্ঠানে অংশ নেন তিনি। মূলত অনুগামীদের আবদারেই এই অনুষ্ঠানে যোগ দেন মদন বলেই জানা গিয়েছে। সেখানে মাইক হাতে তুলে নিয়ে নাম কীর্তনে অংশগ্রহণ করেন মদন মিত্র। শুধু উপস্থিত থাকাই নয়, নিজেই কীর্তন গেয়ে ভক্তদের সঙ্গে তাল মিলিয়ে একেবারে জমিয়ে দেন পরিবেশ।স্থানীয়দের মতে, রাজনৈতিক প্রচারের বাইরে এই ধরনের অংশগ্রহণ প্রার্থীর সঙ্গে সাধারণ মানুষের এক আলাদা সংযোগ তৈরি করে। কীর্তনের তালে তালে হাততালি, ঢাক খোলের সুরে মেতে ওঠেন উপস্থিত মানুষজন। মুহূর্তেই সেই ভক্তিমঞ্চ পরিণত হয় এক উৎসবের আবহে। অনেকেই মোবাইলে সেই দৃশ্য বন্দি করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কামারহাটি কেন্দ্র মদন মিত্রের রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এর আগেও তিনি এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং এলাকায় তার প্রভাব যথেষ্ট উল্লেখযোগ্য। ফলে এবারের নির্বাচনে পুনরায় এই কেন্দ্র থেকেই প্রার্থী হওয়ায় রাজনৈতিক মহলেও বাড়তি নজর রয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, শুধুমাত্র প্রচারসভা বা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে এভাবে মানুষের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুভূতির সঙ্গে যুক্ত হওয়া ভোটের রাজনীতিতে বড় ভূমিকা নিতে পারে। বিশেষ করে স্থানীয় স্তরে এই ধরনের সংযোগ প্রার্থীর গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করে।সব মিলিয়ে, কামারহাটির প্রচারে মদন মিত্র আবারও প্রমাণ করলেন তিনি শুধু রাজনীতিবিদ নন, একজন সম্পূর্ণ ‘এন্টারটেইনার’। আর সেই কারণেই হয়তো এখনও তিনি সাধারণ মানুষের কাছে এতটা জনপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *