নির্বাচনের আগে বাঁকরায় বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

নির্বাচনের প্রাক্কালে হাওড়ার বাঁকরা এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পশ্চিম পাড়া এলাকায় মহম্মদ সেলিম নামে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় মোট সাতটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বাঁকরা তদন্তকেন্দ্রের পুলিশ যৌথভাবে অভিযান চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে র‌্যাফ মোতায়েন করা হয়। পরে বোম স্কোয়াডকে খবর দেওয়া হলে তারা এসে বোমাগুলি উদ্ধার করে নিকটবর্তী একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে।ঘটনার পর বাড়ির মালিক মহ সেলিমকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বোমাগুলি কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।কিন্তুনির্বাচনের আগে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *