পানিহাটিতে প্রচারে তিলোত্তমার মা, ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসী
পানিহাটিতে বিজেপির নাম ঘোষণা হওয়ার পর থেকে ই জোর কদমে চলছে প্রচার। তিলোত্তমার মা রত্না দেবনাথ বিজেপি সমর্থক ও কর্মী বৃন্দদের সঙ্গে নিয়ে এদিন পানিহাটির এলাকায় এলাকায় প্রচার করেন। শুনছেন তাদের অভাব অভিযোগ।রত্না দেবনাথের দাবি প্রচুর সারা পাচ্ছেন মানুষের। প্রচুর মানুষ অভাব অভিযোগ করছেন রাস্তাঘাট ড্রেন নিয়ে। বিজেপি প্রার্থীর দাবি এলাকাবাসীর আশ্বাস এবার আর ভুল করবেন না তাঁরা। ২০১১ সালে যে ভুল তারা করেছিলেন তার আর পুনরাবৃত্তি হবে না। তাই জিতে আসলে তাঁর প্রথম কাজ হবে তাঁর মেয়ের ন্যায় বিচার, বাংলার মেয়েদের নারী সুরক্ষা আর পানিহাটির জঞ্জাল, রাস্তাঘাট সব দূর করবেন তিনি।রত্নার দাবি তিনি জিতলে গোটা পানিহাটি জিতবে, গোটা বাংলা জিতবে।





