ব্যারাকপুরে জলজমাটাই প্রধান ইস্যু, জিতলেই সমাধানে জোর রাজ চক্রবর্তীর
ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের অন্যতম বড় সমস্যা এখন জল জমা।এই ইস্যুকেই সামনে রেখে নির্বাচনী প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থী ও পরিচালক রাজ চক্রবর্তী । তিনি জানসন, নির্বাচনে জয়ী হলে প্রথমেই এলাকায় জলনিকাশি ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেবেন।
রামনবমীর সকালে হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন রাজ চক্রবর্তী। এরপর ব্যারাকপুর বিধানসভার ৫ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকা থেকে শুরু হয় তার জনসংযোগ কর্মসূচি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।রাজ চক্রবর্তী সাপ বলেন “ব্যারাকপুরে জল জমার সমস্যা দীর্ঘদিনের। বর্ষা এলেই বহু এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়ে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। দ্বিতীয়বার নির্বাচিত হলে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা নিয়ে কাজ শুরু করবেন তিনি।শুধু পরিকাঠামো নয়, ডিজিটাল পরিষেবার দিকেও জোর দিতে চান তৃণমূল প্রার্থী। বর্তমানে ইন্টারনেট নির্ভরতার কথা মাথায় রেখে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্য ফ্রি ওয়াইফাই পরিষেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রাজের দাবি, এর ফলে পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই উপকৃত হবেন।যেহেতু আজকের দিনে ইন্টারনেট একটি মৌলিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাই মানুষের সুবিধার জন্য ফ্রি ওয়াইফাই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে তাঁট।যাতে প্রত্যেকেই সমান সুযোগ পায়।
প্রচারের প্রথম দিনেই মানুষের ভালো সাড়া পেয়েছেন বলে দাবি করেছেন রাজ। স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলে তাদের আস্থা অর্জন করাই তার মূল লক্ষ্য বলেও জানান তিনি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যারাকপুরে জলজট একটি দীর্ঘদিনের সমস্যা, যা নিয়ে বহুবার অভিযোগ উঠেছে। ফলে এই ইস্যুকে সামনে রেখে প্রচার চালানো ভোটের অঙ্কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।এখন দেখার, রাজ চক্রবর্তীর এই প্রতিশ্রুতি ও পরিকল্পনা ভোটারদের কতটা প্রভাবিত করে এবং নির্বাচনের ফলাফলে তার প্রতিফলন কী হয়।





