রাসেলের ছায়ায় অ্যালেন, কেকেআরের পাওয়ার গেমে নতুন আগুন,
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ মরশুম শুরু হতেই চরম উত্তেজনায় টগবগ করছে ক্রিকেট দুনিয়া। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছ মুম্বাই ইন্ডিয়ান্সদের সঙ্গে মুম্বইয়ের মাঠে। তবে ম্যাচের বাইরেও নজর কাড়ছে কেকেআরের ড্রেসিংরুমের এক বিশেষ সমীকরণ।আন্দ্র রাসেল এবং ফিন অ্যালেনের জুটি।কেকেআরে নতুন ভূমিকায় দেখা যাচ্ছে রাসেলকে। তিনি এখন শুধু অলরাউন্ডার নন, দলের ‘পাওয়ার কোচ’ হিসেবেও কাজ করছেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার দীর্ঘ ট্রেনিং সেশনে অ্যালেনকে নিয়ে আলাদা করে কাজ করতে দেখা গেছে তাঁকে। মুম্বই যাওয়ার আগে ইডেন গার্ডেন্সে শুরু হওয়া এই বিশেষ অনুশীলনেই গড়ে উঠছে নতুন সমীকরণ।বিশ্বকাপে বিধ্বংসী পারফরম্যান্সের পর অ্যালেনকে ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। আর সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দিল ওয়াংখেড়ের নেটে দেখা দৃশ্য।রাসেলের সঙ্গে আলোচনা সেরে একের পর এক বিশাল ছক্কা হাঁকাচ্ছেন অ্যালেন। স্পষ্ট, ‘রাসেল মডেল’ অনুসরণেই নিজের পাওয়ার গেম শান দিচ্ছেন কিউই ব্যাটার।দলের ব্যাটিং কম্বিনেশনেও আসতে পারে চমক।আজিঙ্কা রাহানের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে অ্যালেনকে। বিদেশি কোটায় সম্ভবত জায়গা পাকা সুনীল নারিন, ক্যামেরন গ্রীন এবং রভম্যান পাওয়েলের।তবে দুশ্চিন্তার জায়গা পেস অ্যাটাক। হরশিত রানা এবং আকাশ দীপ চোটে ছিটকে যাওয়ায় বিকল্প হিসেবে দলে আনা হয়েছে নভদীপ সাইনি এবং সৌরভ দুবেকে। বৈভব আরোরার সঙ্গী কে হবেন, তা এখনও চূড়ান্ত নয়।সব মিলিয়ে, কেকেআরের নজর এখন একটাই।রাসেলের অভিজ্ঞতা আর অ্যালেনের আগ্রাসনে ভর করে আইপিএল ২০২৬-এ শক্তিশালী শুরু।





