কেকেআরের বড় ধাক্কা, হর্ষিত আউট, বদলি হিসেবে দলে নভদীপ সাইনি
আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় পরিবর্তন কলকাতা নাইট রাইডার্সে।২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরশুম। আর ২৯ মার্চ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে নাইটরা। তার আগেই চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন তরুণ পেসার হার্দিক রানা।দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হর্ষিতের চোট গুরুতর হওয়ায় তিনি এবারের আইপিএলে আর খেলতে পারবেন না। ফলে বাধ্য হয়েই বিকল্প হিসেবে নতুন পেসার নেওয়ার সিদ্ধান্ত নেয় কেকেআর ম্যানেজমেন্ট।তাঝ দলে ঢুকলেন অভিজ্ঞ পেসার সাইনি।হর্ষিত রানার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে নভদ্বীপ সাইনিকে। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর এটাই সাইনির বড় মঞ্চে প্রত্যাবর্তন। গত কয়েকদিন ধরেই কেকেআরের ট্রায়ালে ছিলেন তিনি এবং দলের সঙ্গে অনুশীলনেও অংশ নেন। এমনকি প্র্যাকটিস ম্যাচেও তাঁকে দেখা গিয়েছে বল হাতে ছন্দে।সাইনির সবচেয়ে বড় শক্তি তাঁর গতি। ১৪০-১৫০ কিমি/ঘণ্টা গতিতে ধারাবাহিক বল করতে পারেন তিনি। বিশেষ করে ডেথ ওভারে তাঁর পারফরম্যান্স দলকে বাড়তি ভরসা দেবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।যে কারণে নলা হচ্ছে এবারের মরশুমে কেকেআরের পেস আক্রমণ আরও শক্তিশালী হল। ইতিমধ্যেই দলে রয়েছেন বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, সৌরভ দুবে এবং উমরান মালিকের মতো গতিময় বোলাররা। সেই তালিকায় সাইনির সংযোজন নাইটদের বোলিং লাইন আপে বৈচিত্র্য ও অভিজ্ঞতা দুই ই বাড়াবে।নতুন সদস্য সাইনিকে নিয়েই ইতিমধ্যেই মুম্বই উড়ে গিয়েছে কেকেআর দল। প্রথম ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নাইটরা।সব মিলিয়ে, মরশুম শুরুর আগেই একদিকে যেমন চোটের ধাক্কা, অন্যদিকে তেমনই অভিজ্ঞ পেসারের প্রত্যাবর্তন—দুই মিশিয়ে কেকেআরের শিবিরে এখন উত্তেজনা তুঙ্গে।





