নির্বাচনী প্রচার ঘিরে অশান্ত বালি,জখম এক তৃণমূল কর্মী
বৃহস্পতিবার বিকেলে বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপি দুই দলের প্রার্থীরা প্রচারে ব্যস্ত ছিলেন।কিন্তু হঠাৎ এই প্রচার ঘিরেই ছড়ায় উত্তেজনা।তৃণমূলের অভিযোগ সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া রণবীর দলুইয়ের বাড়ির সামনে দিয়ে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং প্রচার করছিলেন। সেই সময় রণবীরের মাকে অশ্রাব্য গালিগালাজ করা হয় বলে অভিযোগ।বাধা দিতে গেলে রণবীরকে মারধর করা হয় বলে ও অভিযোগ।জানা গিয়েছে তিনি হাতে গুরুতর চোট পেয়েছেন।প্রতিবাদে বালির তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র দলীয় কর্মীদের নিয়ে বালি থানায় আসেন।দোষীদের গ্রেফতারের দাবীতে থানায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমুল কর্মীরা।পুলিশ ব্যবস্থা না নিলে জিটি রোড অবরোধ করার হুঁশিয়ারিও দেন তাঁরা।বিজেপি নেত্রী পৌলমি আদক জানান দলের প্রার্থীকে নিয়ে প্রচারে বেরোনোর পর তৃণমূল কর্মী সমর্থকরা তার বাড়িতে ইট ছুঁড়ে জানালার কাঁচ ভেঙে দেয়।বালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।





