আইপিএলের আগে কেকেআরে বড় চমক! আকাশ দীপের বদলি হিসেবে দলে সৌরভ

আইপিএল মরশুম শুরু হওয়ার আগেই বড়সড় চমক দিল কলকাতা নাইট রাইডার্স।একের পর এক চোটে বিপর্যস্ত দলকে সামাল দিতে হঠাৎ করেই নতুন মুখ যোগ করল কেকেআর। আকাশ দীপ ছিটকে যাওয়ার পর তাঁর পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে সৌরভ দুবেকে।আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ মরশুম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়েল চ্যালপঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই দল গোছাতে গিয়ে চাপে পড়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি, যার মধ্যে অন্যতম কেকেআর।চোটের ধাক্কায় আগেই দল থেকে ছিটকে গিয়েছেন হার্ষিত রানা। এরপর বড় ধাক্কা আসে যখন বাইরে চলে যান আকাশ দ্বীপ। ফলে বোলিং বিভাগে ঘাটতি মেটাতে দ্রুত বিকল্প খুঁজতে হয় টিম ম্যানেজমেন্টকে।এই পরিস্থিতিতে নজর যায় সৌরভ দুবের দিকে। গত ডিসেম্বর আবু ধাবিতে হওয়া মিনি নিলামে তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা, কিন্তু কোনও দলই তাঁকে কেনেনি। অবিক্রীত থাকলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই শেষ পর্যন্ত তাঁর ভাগ্য বদলে দিল।সৌরভ দুবে কে এবার আকাশ দীপের রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিয়েছে কেকেআর। টিম ম্যানেজমেন্ট মনে করছে, তাঁর পেস বোলিং এবং ডেথ ওভারে কার্যকর ভূমিকা দলের ভারসাম্য ফেরাতে সাহায্য করবে।অন্যদিকে, আইপিএলের সূচি নিয়েও চাপে রয়েছে বিসিসিআই। একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় ম্যাচ আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।সব মিলিয়ে, টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই কেকেআরের এই পদক্ষেপ নতুন করে জল্পনা বাড়িয়েছে। চোটে জর্জরিত দল কীভাবে নিজেদের সামলে নেয়, সেটাই এখন দেখার। নতুন মুখ সৌরভ দুবে সুযোগ পেলে কতটা নিজেকে প্রমাণ করতে পারেন, তার দিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।আসলে আইপিএল মানেই অনিশ্চয়তা।আর সেই অনিশ্চয়তার মাঝেই জন্ম নেয় নতুন নায়ক। কেকেআরের জার্সিতে সৌরভ দুবের আগমন সেই নতুন গল্পের সূচনা কি না, সেটাই বলবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *