দলীয় রাজনৈতিক দলের পতাকা খুলতে গিয়ে আক্রান্ত নির্বাচন কমিশনারের MCC কর্মী

এলাকায় পতাকা খুলতে গিয়ে আক্রান্ত হলো নির্বাচন কমিশনারের অধিনস্ত পাঁশকুড়ার MCCকর্মীরা। ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া ব্লকের রাধাবল্লভচক গ্ৰাম পঞ্চায়েত সাধুয়াপোতা এলাকার।পতাকা ফেস্টুন ব্যানার খুলতে গিয়েছিলেন MCC কর্মীরা। তাদের অভিযোগ,গাড়ি থেকে নেমে যখন কর্মীরা ISF পতাকা খুলেছিলেন ঠিক সেই সময় একজন ব্যক্তি এসে কেনো পতাকা খুলছেন তা জানতে চান।তিনি তাকে সমস্ত বিষয় বুঝিয়ে বলেন। কিন্তু তার কথা না শুনেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ।একই সঙ্গে ভাঙচুর করা হয় গাড়িও। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ গিয়ে আক্রান্ত কর্মীদের উদ্ধার করে ও পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর ওই কর্মীদের ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *