বৃষ্টিকে উপেক্ষা করে কারবালা ময়দানে ঈদের নামাজে দেবাংশু,জানালেন শুভেচ্ছা
আজ পবিত্র ঈদ উপলক্ষে চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সকালেই কারবালা ময়দানে উপস্থিত হন। ঈদের নামাজে অংশগ্রহণ করেন। সকাল থেকে আবহাওয়া খারাপ থাকলেও বৃষ্টিকে উপেক্ষা করেই তিনি মাঠে পৌঁছে যান।সেখানে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন দেবাংশু ভট্টাচার্য। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে।এদিন কারবালা ময়দানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। নামাজ শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তৃণমূল প্রার্থী।তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।ঈদ উপলক্ষে তিনি সকল মুসলিম সম্প্রদায়ের মানুষের উদ্দেশে শান্তি, সম্প্রীতি এবং সুস্থতার কামনা করেন।





