রুট মার্চের সঙ্গে এবার শহরজু্ড়ে শুরু নাকা চেকিং
রুট মার্চের পর এবার কড়া নাকা চেকিং শুরু করল কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ।ভোটকে কেন্দ্র করে মানুষের মধ্যে যাতে কোনরকম ভয় ভীতির সৃষ্টি না হয় তার জন্য শুরু হয়েছিল রুট মার্চ। এবার কড়া নজরদারির মধ্যে শুরু হল নাকা চেকিং। শহরজুড়ে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে প্রতেকটি থানা অঞ্চলে চলছে নাকা চেকিং। গাড়ি থামিয়ে চলছে তল্লাশি। গাড়ির ডিকি খুলে খুঁটিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গাড়ি থেকে উদ্ধার হয়েছে বেআইনি টাকা। তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে এবার তল্লাশি অভিযানে নামল কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এদিন সকাল থেকে বেক বাগান মোড়ে চলে নাকা চেকিং। প্রতেকটি গাড়ি কে থামিয়ে চালানো হয় তল্লাশি অভিযান। দেখা হয় কোনো বেআইনি জিনিসপত্র বহন করে নিয়ে যাওয়া হচ্ছে কি না। এদিন হাফ প্লাটুন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় বেক বাগান মোড়ে নাকা চেকিং পয়েন্টে। সতর্ক নজরদারি সঙ্গে চালানো হয় তল্লাশি অভিযান।





