মুকুল ঝড়ে বিধ্বস্ত কেকেআর, টানা তিন হারে চাপে নাইট শিবির

শেষ ওভারে হাতছাড়া ম্যাচ। লড়াই করেও জয়ের মুখ দেখল না কলকাতা।আরও একটি ম্যাচ, আরও একবার হতাশা। কলকাতা নাইট রাইডার্সের দুর্দশা যেন কাটছেই না।ইন্ডওয়ান প্রিমিয়ার লিগ 2026এ টানা তৃতীয় হার হজম করতে হল নাইটদের।লাখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে লড়াই জমিয়েও শেষ পর্যন্ত ৩ উইকেটে হার মানতে হল তাদের।ইডেন গার্ডেমস এ টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে কেকেআর। শুরুটাই ভালো হয়নি। ওপেনার ফিন অ্যালেন দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় দল। তবে সেখান থেকেই হাল ধরেন অধিনায়ক আজিঙ্কা রাহানে এবং তরুণ আঙ্গক্রিশ রঘুবংশী। দু’জন মিলে ৮৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংসকে স্থিতিশীল করেন।রাহানে ৪১ ও রঘুবংশী ৪৫ রানের ইনিংস খেললেও সেটাকে বড় স্কোরে রূপ দিতে পারেননি। তবে শেষদিকে ম্যাচে গতি আনেন রভম্যান পাওয়েল ও ক্যামেরন গ্রীন। পাওয়েলের ২৪ বলে ৩৯ এবং গ্রিনের ৩২ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে ১৮১/৪ তোলে কেকেআর।লড়াই করার মতো স্কোর।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় লখনউকে। ওপেনিং জুটিতেই দ্রুত রান উঠে যায়। পরে আয়ুশ বাদোনী ৩৪ বলে ৫৪ রানের ইনিংস খেলে ম্যাচে দাপট দেখান। মাঝপথে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপ তৈরি হলেও ম্যাচ তখনও দোদুল্যমান অবস্থায় ছিল।ঠিক সেই সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মুকুল। মাত্র ২৭ বলে অপরাজিত ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটেই শেষ ওভার পর্যন্ত গড়ানো ম্যাচ লখনউয়ের দিকে ঘুরে যায়। শেষ পর্যন্ত সহজ সমীকরণ মিটিয়ে জয় নিশ্চিত করে লখনউ।এই হারের ফলে চার ম্যাচে কেকেআরের সংগ্রহ দাঁড়াল মাত্র ১ পয়েন্ট। পারফরম্যান্সে লড়াই থাকলেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। ব্যাটিংয়ে মাঝের ওভারে গতি হারানো এবং বোলিংয়ে শেষ মুহূর্তে চাপ সামলাতে না পারা।এই দুই সমস্যাই এখন বড় চিন্তার কারণ।নাইটদের সামনে এখন ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। টুর্নামেন্টের শুরুতেই এমন খারাপ ফর্ম দলকে চাপে ফেলেছে। দ্রুত ভুল শুধরে না উঠলে প্লে-অফের স্বপ্ন ধাক্কা খেতে পারে। এখন দেখার, পরের ম্যাচে কেকেআর ঘুরে দাঁড়াতে পারে কিনা, নাকি হারের ধারা আরও দীর্ঘ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *