জলপাইগুড়ি রোড স্টেশনে RPF এর জালে ১৪ বাংলাদেশি, উদ্ধার ভুয়ো নথি

উত্তরবঙ্গের জলপাইগুড়ি রোড স্টেশনে বড়সড় সাফল্য পেল রেল সুরক্ষা বাহিনী (RPF)। গতরাতে নর্থ ইষ্ট এক্সপ্রেস থেকে ১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।RPF সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে পুরুষ, মহিলা ও শিশুরা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের বাগেরহাট জেলার ফকিরবাড়ি এলাকার বাসিন্দা বলে দাবি করেছে।অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো আধার ও প্যান কার্ড, বাংলাদেশি মুদ্রা এবং মোবাইল ফোন। এই নথিগুলি ব্যবহার করে অবৈধভাবে দেশে প্রবেশ ও যাতায়াতের পরিকল্পনা ছিল বলে সন্দেহ তদন্তকারীদের।রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে। ধৃতদের বিরুদ্ধে বিদেশি আইনসহ একাধিক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে এদের সঙ্গে কোনও পাচার চক্র বা বড় নেটওয়ার্ক জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।উত্তরবঙ্গে সীমান্ত লাগোয়া এলাকায় অবৈধ অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসনের দাবি। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *