অবিচার হল,বিদায়ী রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ এর পর মুখ্যমন্ত্রী

ওঁর (সিভি আনন্দ বোস) ওপর অবিচার হয়েছে। অন্যায় হয়েছে।আচমকা রাজ্যপালের পদ থেকে বোসকে সরিয়ে দেওয়া ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।ধর্ণা তুলে নিয়েই মঞ্চ থেকেই সোজা বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বিধানসভা নির্বাচনের ঠিক আগে এ ভাবে রাজ্যপাল বদল করা স্রেফ রাজনৈতিক ‘ষড়যন্ত্র’ ছাড়া আর কিছু নয় বলে দাবি মমতার।পাঁচ বছরের মেয়াদ শেষ হতে এখনও দেড় বছর বাকি।তার আগে বোসের এই পদত্যাগের কারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী।হঠাৎ করেই আচমকা বঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন। সি ভি আনন্দ বোসের আচমকা ইস্তফা ঘিরে রাজ্য রাজনীতিতে বিস্তর আলোচনা শুরু হয়। পাঁচ দিনের ধর্না শেষের ঘোষণার পরই মমতা জানান, তিনি বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন।আলিপুরে এক অতিথিশালায় রয়েছেন রাজ্যের বিদায়ী রাজ্যপাল। সাক্ষাতের পর মমতা বলেন, ‘‘উনি কাল চলে যাচ্ছেন। তাই ওঁর সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছিলাম। আমার সঙ্গে ওঁর ভাল সম্পর্ক ছিল।’মমতা আরও জানান, শিলিগুড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল বোসের। সে জন্য তাঁকে বিমানও দেওয়া হয়েছিল। কিন্তু বাগডোগরা না-গিয়ে তাঁকে দিল্লি যেতে হয়।বোসের ইস্তফা নিয়ে প্রশ্ন উঠলেও তিনি নিজে জানিয়েছিলেন, অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন।বুধবার রাজ্যে আসছেন আর এন রবি। বৃহস্পতিবার শপথ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *