স্ত্রী ও ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন, আত্মহতয়ার চেষ্টা স্বামীর

বৃহস্পতিবার গভীর রাতে উলুবেড়িয়া থানা এলাকায় বাণীতলা সাক্ষী থাকল এক মর্মান্তিক ঘটনার।স্ত্রী ও বড় ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে নিয়ে আত্মহতয়ার চেষ্টা করলেন প্রদীপ মুখোপাধ্যায়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। আহত এক ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর চল্লিশের প্রদীপ মুখোপাধ্যায় স্ত্রী, দুই ছেলে এবং বৃদ্ধা মাকে নিয়ে থাকতেন। বেশ কিছুদিন ধরে সাংসারিক বিবাদ চলছিল।বৃহস্পতিবার সকাল থেকেই স্ত্রী ও ছেলেদের সঙ্গে প্রদীপের বিবাদ চলছিল। রাতে আটত্রিশ বছরের স্ত্রী অপর্না মুখোপাধ্যায় বড় ছেলে প্রনব ও ছোট ছেলে আবির কে নিয়ে নিজের ঘরের ঘুমোচ্ছিলেন। প্রদীপ ঘরের টালি খুলে ঘরের মধ্যে ঢুকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী অপর্ণা ও বড় ছেলে প্রণবকে কাটারি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ছোট ছেলে আবির সেই সময় ঘর থেকে পালাতে গেলে তাকেও কাটারি ছুড়ে মারেন প্রদীপ। কাটারির আঘাতে তার ডান হাতে ক্ষত হয়েছে। ঘটনার পরই বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন প্রদীপ।প্রদীপকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।এই ঘটনায় প্রদীপের মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *