হাওড়ার জেলাশাসক পি. দীপাপ্প্রিয়া আনুষ্ঠানিক নির্বাচনী আচরণ বিধির ঘোষণা করে দিলেন

রবিবার বিকালে দিল্লি বিজ্ঞান ভবন থেকে জাতীয় নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার ভারতের চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল সহ পশ্চিমবঙ্গে ১৮ তম বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছেন । যেখানে তিনি পশ্চিমবঙ্গে দু দফা নির্বাচনের দিন ঘোষণা করেন। তারপরেই হাওড়ার মুখ্য নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক পি. দীপাপ্প্রিয়া এক সাংবাদিক সম্মেলন করে হাওড়া আনুষ্ঠানিক নির্বাচনী আচরণ বিধির ঘোষণা করে দেন । তিনি জানান, রাজ্যের দু দফা নির্বাচনে দ্বিতীয় দফায় অর্থাৎ আগামী ২৯শে এপ্রিল হাওড়ায় ভোট গ্রহণ হবে । যার গণনা বা ফলাফল আগামী ৪ঠা মে অন্যান্য বিধানসভার সঙ্গে ঘোষণা করা হবে। এরই অংশ হিসাবে আগামী ২রা এপ্রিল নির্বাচন বিজ্ঞপ্তি জারি করা হবে। হাওড়া জেলার মোট ১৬ টি বিধানসভা আসনে প্রার্থীরা আগামী ৯ই এপ্রিলের মধ্যে তাদের নাম নথিভুক্ত করাতে পারবেন এবং ১৩ই এপ্রিলের মধ্যে নাম প্রত্যাহারের করতে পারবেন । এখনো পর্যন্ত গণনা অনুসারে হাওড়া জেলার মোট জনসংখ্যা আনুমানিক ৫৪,৪১,৩১৯ । যার মধ্যে এবারের ভোটার হচ্ছেন ৩৩,৯০,০৭০ জন। পুরুষ : ১৭,৩২,৮৯৮মহিলা : ১৬,৫৭,০৯৪তৃতীয় লিঙ্গ : ৭৮ জনহাওড়া গ্রামীণ ও সদর মিলে ২৪৩৬ টি (১৮৭২+৫৬৪) জায়গায় ৪৩৯৫ টি (২৯৬৫+১৪৩০) ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে বলে জানান তিনি।নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইতিমধ্যেই ২১ (১১+১০) কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হাওড়া শহরে এসে পৌঁছেছে বলে জানান তিনি। আগামী দিনের প্রয়োজন অনুসারে আরো বাহিনী আসার সম্ভাবনা রয়েছে বলেও এদিন সাফ জানান পি দীপাপ্প্রিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *