মুখ্য ও স্বরাষ্ট্রসচিবের পর ডিজি,সিপি ও বদল কমিশনের, নজর শান্তিপূর্ণ নির্বাচন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘোষণার পরই রাজ্য প্রশাসনে বড় রদবদল করল নির্বাচন কমিশন। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরানোর পর এ বার রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকেও বদল করল কমিশন।রাজ্য পুলিশের ডিজিপি পদ থেকে পিযূষ পান্ডপকে সরিয়ে তাঁর পরিবর্তে দায়িত্ব পেলেন ১৯৯২ ব্যাচের আইপিএস সিদ্ধিনাথ গুপ্তা । তাঁকে ডিজি এবং ভারপ্রাপ্ত আইজিপি পদে নিয়োগ করা হয়েছে।একই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সুপ্রতিম সরকারকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হল ১৯৯৬ ব্যাচের আইপিএস অজয় নন্দাকে। এর আগে তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন এবং মাওবাদী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটেও কাজ করেছেন তিনি।শুধু এটুকুতেই ক্ষান্ত থাকপনি কমিশন।পুলিশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন আনা হয়েছে। এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে ভিনীত গোয়েলকে সরিয়ে নতুন এডিজি ও আইজিপি আইনশৃঙ্খলা করা হয়েছে ১৯৯৫ ব্যাচের আইপিএস অজয় মুকুন্দ রানাডেকে। পাশাপাশি ডিজি কারা পদে নিয়োগ করা হয়েছে ১৯৯১ ব্যাচের আইপিএস নটরাজন রমেশ বাবুকে।এর আগেই রবিবার রাতে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব পদ থেকেও সরানো হয়েছে জগদীশ প্রসাদ মীনাকে।নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে এবং সোমবার বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের কাজে যোগদানের রিপোর্ট জমা দিতে হবে। ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সরানো আধিকারিকদের ভোট সংক্রান্ত কোনও দায়িত্ব দেওয়া যাবে না।রবিবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞাণেশ কুমার ঘোষণা করেছেন, এ বার রাজ্যে দু’দফায় বিধানসভা নির্বাচন হবে।২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ফল ঘোষণা হবে ৪ মে। কমিশনের দাবি, অবাধ, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করতেই প্রশাসনের শীর্ষস্তরে এই রদবদল।তবে কমিশনের এই পদক্ষেপকে কটাক্ষ করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুনাল ঘোষের অভিযোগ কমিশন বিজেপির হয়ে কাজ করছে। যদিও কমিশনের বক্তব্য, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই এই প্রশাসনিক পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *