মোদী সরকারের ভুল বিদেশ নীতিই ভেগান্তির কান্ডারি

সম্প্রতি কেন্দ্রের বিজেপি সরকার রান্নার গ্যাসের দাম ৬০ টাকা এবং বাণিজ্যিক গ্যাসের দাম ১৪৪ টাকা বৃদ্ধি করেছে।যার জেরে সার্বিকভাবে রান্নার গ্যাসের জন্য হাহাকার পরে গেছে সর্বত্র।এর প্রতিবাদে এদিন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে হাজরা মোড়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়।কংগ্রেসের দাবি মোদি সরকার ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করার ফলে এই পরিস্থিতি তৈরী হয়েছে দেশে।এমনকি তাদের দাবি গোটা দেশের জনগণ ভুগছে মোদির ভুল বিদেশ নীতির কারণে।একই সঙ্গে তাদের আরো দাবি এপস্টিন ফাইলে পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরীর নাম জ্বল জ্বল করছে।বহু বিতর্কিত এপস্টিন ফাইলে নাম থাকার জেরে পেট্রোলিয়াম মিনিস্টার এমন কথা বলছেন যাতে মানুষের নজর অন্য দিকে ঘুরে যায়।পুরীর দাবি ফুয়েল এবং গ্যাস পর্যাপ্ত পরিমাণে মজুত আছে। কিন্তু রান্নার গ্যাসের আকাল দেখা দিয়েছে ইতিমধ্যোই।এখন ই সমস্যায় পড়েছে হোটেল রেস্তোরা। বন্ধ হয়ে পড়ছে ব্যাবসা।এর জেরেই যুদ্ধে অংশ না নিয়েও মধ্য প্রাচ্যে যুদ্ধের পরিস্থিতির সুযোগ নিয়ে কৃত্রিম অভাব তৈরি করছে বিজেপি সরকার বলে দাবি করে কংগ্রেস।তাদের স্পষ্ট বার্তা মোদি সরকারের ভুল বিদেশ নীতির কারণে আজ এই পরিস্থিতির সম্মুখীন সারা দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *