মুখ্যমন্ত্রীর ধর্না নিয়ে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্র্যাকটিস করছেন ধর্না দেওয়ার। আগামীতে বিজেপির মুখ্যমন্ত্রী হবে রাজ্যে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেত্রী হয়ে ধর্নায় বসতে হবে। এছাড়াও রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ নিয়ে বলেন তিনি অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। পরিবর্তে সাময়িকভাবে নতুন রাজ্যপাল এসেছেন।একই সঙ্গে তাঁর দাবি মুখ্যমন্ত্রীকে জানিয়ে রাজ্যপালের নিয়োগের কোনো কথা নেই সংবিধানে।





