কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নাকা চেকিংয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র।
বৃহস্পতিবার গভীর রাতে বাগুইআটি থানা এলাকার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চলে নাকা চেকিং। মন্ডল গাতি টাটা গেটের কাছ থেকে নাকা চেকিং এর সময় উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একরাউন্ড গুলি। ধৃতের নাম প্রফুল্ল চ্যাটার্জি। শুক্রবার তাকে বারাসাত আদালতে তোলা হবে।কোথা থেকে এবং কি উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র এলো তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।





