শোকে স্তব্ধ টলিউড, রাহুলের প্রয়াণে থমকাল ‘অভিমান’,শুটিং বাতিল প্রসেনজিতের
টলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তরুণ অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে স্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। এই ঘটনায় শুধু সহকর্মীর মৃত্যু নয়, শিল্পীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।এই পরিস্থিতিতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন প্রসেনজুৎ চট্ট্যোপাধ্যায়ের।‘বুম্বাদা’ নামে পরিচিত এই বর্ষীয়ান অভিনেতা তাঁর আসন্ন ছবি অভিমানের শুটিং আপাতত স্থগিত রাখার ঘোষণা করেছেন। ৯ এপ্রিল থেকে শুটিং শুরুর কথা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে মানসিকভাবে প্রস্তুত নন বলেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে।ছবিটি তৈরি হচ্ছিল যীশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থা ‘Why So Serious’এর ব্যানারে। ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ মহলের মতে, রাহুলের মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়।এটি পুরো টলিউডের উপর এক গভীর মানসিক অভিঘাত ফেলেছে।ঘটনার পর থেকেই শিল্পীমহলে শুরু হয়েছে একাধিক বৈঠক। আর্টিস্ট ফোরামের উদ্যোগে সিনিয়রনজুনিয়র সকলেই একত্রিত হয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নিরাপত্তা এবং কাজের পরিবেশ নিয়ে আলোচনা করছেন। বিশেষ করে শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা কতটা সুনিশ্চিত, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠছে।এই প্রেক্ষাপটে দেব সহ বহু শিল্পী সমস্যার সমাধান খুঁজতে প্রসেনজিতের দ্বারস্থ হয়েছেন। ইন্ডাস্ট্রির একাংশ মনে করছে, এই সংকটময় সময়ে অভিজ্ঞ নেতৃত্বই টলিউডকে আবার স্থিতিশীলতায় ফিরিয়ে আনতে পারে।শুধু কাজের সূচি নয়, মানবিক দিকটিকেই এই মুহূর্তে অগ্রাধিকার দিচ্ছেন শিল্পীরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানিয়ে রাহুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কীভাবে সুরক্ষা জোরদার করা যায়, তা নিয়েও জোর আলোচনা চলছে।সব মিলিয়ে, টলিউড এখন এক অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শোকের আবহ কাটিয়ে উঠতে সময় লাগবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে শুটিংয়ের সূচি ঘোষণা করা হবে। তবে এই ঘটনার পর ইন্ডাস্ট্রির ভিতরে যে প্রশ্নগুলো উঠে এসেছে, তার উত্তর খোঁজাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।





