হঠাৎ শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে,এখন কেমন আছেন আলকা ইয়াগনিক? ফিরবেন কি আবার সুরে?
এক সময় বলিউডের প্লেব্যাক দুনিয়ায় কার্যত রাজত্ব করেছেন আল্কা ইয়াগনিক। ‘এক দো তিন’ থেকে ‘তাল সে তাল’।তার কণ্ঠ ছাড়া হিট গান কল্পনাই করা যেত না। কিন্তু ২০২৪ সালে আচমকাই থমকে যায় সেই সুরেলা যাত্রা। নিজেই জানিয়েছিলেন, হঠাৎ করেই শ্রবণশক্তি হারিয়েছেন তিনি।যা তার মতো একজন সংগীতশিল্পীর জীবনে বিরাট ধাক্কা।ঠিক কী হয়েছিল?২০২৪ সালে এক আবেগঘন বিবৃতিতে আল্কা জানান, একটি ফ্লাইট থেকে নামার পরই আচমকা অনুভব করেন তিনি ঠিকমতো শুনতে পাচ্ছেন না। প্রথমে বিষয়টি সাময়িক সমস্যা বলে মনে হলেও, চিকিৎসকের পরামর্শে জানা যায় এটি একটি বিরল স্নায়ুজনিত জটিলতা। ভাইরাল সংক্রমণের প্রভাবেই তার শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এই পরিস্থিতিকে তিনি নিজেই “বড় ধাক্কা” বলে উল্লেখ করেছিলেন। দীর্ঘদিন ধরে সংগীতচর্চার সঙ্গে যুক্ত একজন শিল্পীর কাছে এমন সমস্যা মানসিকভাবেও কঠিন হয়ে ওঠে। ফলে চিকিৎসা এবং বিশ্রামের জন্যই তিনি নিজেকে গানের জগৎ থেকে দূরে সরিয়ে নেন।কিন্তু এখন? কেমন আছেন তিনি?ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে বর্তমানে আগের তুলনায় কিছুটা স্থিতিশীল রয়েছেন আল্কা ইয়াগনিক। তিনি নিয়মিত চিকিৎসাধীন এবং বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সম্পূর্ণ শ্রবণশক্তি ফিরে এসেছে, এমন খবর এখনও নিশ্চিত নয়।চিকিৎসক মহলের মতে, এই ধরনের স্নায়বিক সমস্যার ক্ষেত্রে সুস্থ হতে সময় লাগে।আবার সব ক্ষেত্রে সম্পূর্ণ আরোগ্য সম্ভবও হয় না। তবুও ইতিবাচক মনোভাব নিয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন গায়িকা।ফিরবেন কি আবার গানে?এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড়। আপাতত কোনও আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও, ঘনিষ্ঠ মহলের ইঙ্গিত,আল্কা ইয়াগনিক এখনও আশাবাদী। পুরোপুরি সুস্থ হলে তিনি আবার মাইক্রোফোন হাতে নিতে পারেন বলেই মনে করছেন অনেকেই।তবে বাস্তবতা হল, একজন প্লেব্যাক শিল্পীর জন্য নিখুঁত শ্রবণশক্তি অত্যন্ত জরুরি। তাই দ্রুত প্রত্যাবর্তনের সম্ভাবনা কম হলেও, ধীরে ধীরে রিহ্যাব ও চিকিৎসার মাধ্যমে তিনি হয়তো আবার সংগীত জগতে ফিরতে পারেন,এমনটাই আশা ভক্তদের।ভক্তদের প্রার্থনায়তার অসুস্থতার খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছার বন্যা বইছে। ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে আল্লা ইয়াগনিকের দ্রুত আরোগ্য কামনা করছেন সবাই।তবেএকজন কিংবদন্তি শিল্পীর জীবনে এই লড়াই নিঃসন্দেহে কঠিন। তবে তার কণ্ঠ যেমন কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তেমনই তার লড়াইও অনুপ্রেরণা হয়ে উঠছে অনেকের কাছে। এখন দেখার সময় কবে আবার ফিরতে পারবেন এই সুরেলা ম্যাজিক।





