বিধানসভার আগে কংগ্রেসে ভাঙন মালদার সুজাপুর গ্রাম পঞ্চায়েতে
কৌতুয়ালী ভবন তথা প্রয়াত কংগ্রেস নেতা এবি গণিখাণ চৌধুরীর খাসতালুক মালদার সুজাপুর গ্রাম পঞ্চায়েতে ভাঙণ। ৩০আসন বিশিষ্ট এই পঞ্চায়েত এখন কার্যত কংগ্রেস শূর্ণ্য হয়ে গেলো। ১০জন কংগ্রস সদস্যের মধ্যে ৮জন তৃণমূলে যোগদান করলেন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের হাত ধরে। বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের এই ভাঙণে তৃণমূলের শক্তিবৃদ্ধি হল এই কেন্দ্রে বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব। যদিও পঞ্চায়েত সদস্যদের দল বদলকে গুরুত্ব দিতে নারাজ কঃগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের জেলা সভাপতি ঈষা খান চৌধুরীর দাবী বিধানসভা নির্বাচনে কোন প্রভাব পড়বে না।





