তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা,তল্লাশিতে চাঞ্চল্য

সক্রিয় তৃণমূল কর্মী মুজিবর মোল্লার বাড়ি থেকে বাইশটি তাজা বোমা উদ্ধার করল হাড়োয়া থানার পুলিশ।ঘটনার কেন্দ্রস্থল বসিরহাট মহকুমার হাড়োয়া থানার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের নপাড়া এলাকা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে ওই বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২২টি তাজা বোমা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির মধ্যেই বোমাগুলি মজুত করে রাখা ছিল।পুলিশের প্রাথমিক অনুমান, ওই বাড়িতেই বোমা তৈরির কাজ চলত। বাড়ির ভিতরে বোমা তৈরির সরঞ্জাম মজুত থাকতে পারে বলে মনে করছে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বম্ব স্কোয়াডের কর্মী এবং আধিকারিকরা ঘটনাস্থলে তল্লাশি চালাবেন বলে জানা গিয়েছে।ভোটের মুখেই এই বোমা মজুত করা হয়েছিল কি না, বা কী উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *