ভোরে বাসন্তীর চুনাখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই পোল্ট্রি ফার্ম
চোখের সামনে নিমেষের মধ্যে ছটফট করতে করতে পুড়ে মারা গেল হাজার হাজার মুরগি। সর্বস্বান্ত ফার্ম মালিক।সোমবার ভোরে বাসন্তীর চুনাখালিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছারখার হয়েগেলো গোটা একটা পোল্টীফার্ম। ঘটনাটি ঘটেছে চুনাখালি পঞ্চায়েত সংলগ্ন অপূর্ব রায়ের বাড়িতে। স্থানীয়রা ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছোয়।প্রাথমিক ভাবে তাঁরা বালতি করে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি। ভয়াবহ অগ্নিকান্ডে সমস্ত পোল্ট্রীফার্ম পুড়ে ছাই হয়ে যায়। কি ভাবে এমন ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে অন্ধকারে স্থানীয়রা।





