মালদায় বেহাল রাস্তার জেরে এবার পথে নেমে প্রতিবাদ এলাকাবাসীর
বেহাল রাস্তার জেরে এবার পথে নেমে প্রতিবাদ এলাকাবাসীর। রাস্তায় জমে থাকা হাটু জলে নেমে ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ভোট বয়কটের হুঁশিয়ারি ও দিয়েছেন গ্রামবাসীরা।মালদহের রতুয়া ১ নং ব্লকের বাহারাল অঞ্চলের সাহাপুর হাজিটোলা এলাকার ঘটনা। বছরের বেশীর ভাগ সময় রাস্তায় জল জমে থাকছে। বার বার নেতা মন্ত্রীকে বলেও সমাধান হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।জেলা তৃণমূল সভাপতির বুথেই জল যন্ত্রণায় ভুগছেন সাধারণ মানুষ। তৃণমূলের বর্শিয়ান বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে অভিযোগ তুলে জমা জলে ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। শুধু তাই নয় রাস্তার দ্রুত সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় জনসাধারণ। যদিও রতুয়া ১ নং ব্লক মিম সভাপতি শেখ জাহাঙ্গীর আশ্বাস দিয়ে বলেন আমরা ভোটে জিতলে জল নিকাশী ব্যবস্থা করে দেবো।





