ভাঙ্গড়ে ভাঙন তৃণমূলে, কয়েকশ তৃণমূল কর্মী যোগদান করলেন” আমজনতা উন্নয়ন পার্টিতে

বসিরহাট মাওলানা বাগে আমজনতা উন্নয়ন পার্টির একটি যোগদান অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে আমজনতা পার্টির রাজ্য সভাপতি খোবায়েব আমিন এর হাত ধরে দক্ষিণ 24 পরগনার ভাঙ্গরের দাপুটে তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লা যোগদান করেন। এদিন এই দাপুটে তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লা কয়েকশ তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেন। ভাঙ্গড় ২ ভগবানপুর অঞ্চলের একবারের উপপ্রধান ও দুইবারের প্রধান ছিলেন তিনি। তিনি এই ভগবানপুর অঞ্চলের অঞ্চল তৃণমূলের সভাপতি ছিলেন‌।আমজনতায় যোগদান করেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় র‍্যা লি করেছিলেন সেই র‍্যালিতে বিভিন্ন জায়গায় গিয়ে পঞ্চায়েতে টিকিট বিক্রি করেছেন। ২ লক্ষ টাকা তিন লক্ষ টাকায় এমন কি পাঁচ লক্ষ টাকা দিয়ে তিনি টিকিট দিয়েছেন।তাঁর দাবি পঞ্চায়েতে টিকিট বিক্রি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টাকা দিয়ে টিকিট নেওয়ার ফলে ভাঙড়ে মাফিয়া রাজ বলে দাবি করেন তিনি।তিনি আরো বলেন কালীঘাটে যে কোটি কোটি টাকা দিয়ে আসতে পারবে ভাঙ্গড় থেকে সে ক্ষমতায় থাকবে। তাই আমি কর্মীদের নিয়ে আম জনতা উন্নয়ন পার্টিতে এসেছি।বিপুল পরিমাণে তৃণমূল কর্মীরা আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান করার পর আমজনতা উন্নয়ন পার্টির রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *